Logo

জাতীয়

তরুণসমাজ জাতিকে নতুন স্বপ্ন দেখানোর প্রেক্ষাপট তৈরি করেছে : আসিফ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৭

অ
তরুণসমাজ জাতিকে নতুন স্বপ্ন দেখানোর প্রেক্ষাপট তৈরি করেছে : আসিফ

তরুণসমাজ জাতিকে নতুন স্বপ্ন দেখানোর প্রেক্ষাপট তৈরি করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে এ দেশের তরুণসমাজ জাতি ও দেশকে একটি নতুন স্বপ্ন দেখানোর যে প্রেক্ষাপট তৈরি করেছে, সেটি সফল করার ক্ষেত্রে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকা রাখার সুযোগ আছে।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গঠিত সংস্কার কমিশনগুলো তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদনে যেসব প্রস্তাবনা পেশ করেছে, সেগুলো সব স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে রাষ্ট্রকাঠামোর যে অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেগুলো পুনর্গঠন করা হবে।’

এই উপদেষ্টা বলেন, ‘প্রতিটি সেক্টরে তরুণরা নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে। আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে।’

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন