Logo

জাতীয়

বিমানবন্দর থেকে শেখ হেলালের ক্যাশিয়ার গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৩

অ
বিমানবন্দর থেকে শেখ হেলালের ক্যাশিয়ার গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শেখ হেলালের ক্যাশিয়ার সোহেল মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোপনে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে সোহেল মুরাদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগের সরকারের আমলে শেখ হেলালের প্রভাব কাজে লাগিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ব্যাংক লুটের অন্যতম হোতা সোহেল মুরাদ। তিনি শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ হেলারের ক্যাশিয়ার ছিলেন। শেখ হেলালের ক্ষমতা ব্যবহার করে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন সোহেল মুরাদ।

গুলশানের ব্যবসায়ীরা তার ভয়ে তটস্থ থাকতো। গুলশানের এক ব্যবসায়ী জানিয়েছেন, শেখ হেলালের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের থেকে মাসিক হারে চাঁদা নিতেন এই সোহেল মুরাদ। কথায় কথায় র‍্যাব, পুলিশের ভয় দেখিয়ে তাদেরকে জিম্মি করে রাখতেন। এভাবে টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য করে বিপুল সম্পদের মালিক বনে গেছেন এই মুরাদ। চাঁদা না দিলে তিনি গুলশান ক্লাবে ডেকে এনে বিভিন্ন সম্মানীয় ব্যক্তিকে অপদস্থ ও হেনস্তা করতেন। এছাড়া গুলশানে তার নামে ৩০টির অধিক ফ্ল্যাট দখলের অভিযোগ পাওয়া গেছে। এস.টি.এল ডিপ্লোমেটিক ওয়্যার-হাউজের (বিদেশি মদের ব্যবসা) মাধ্যমে বিদেশি মদের ব্যবসা করে কয়েকশত কোটি টাকা আয় করেছেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র হত্যায় বিপুল অর্থের জোগান দেন এই সোহেল মুরাদ। সোহেলকে গ্রেপ্তারের পর বিএনপির এক নেতা তাকে ছাড়িয়ে নিতে সরকারের বিভিন্ন মহলে ইতিমধ্যে তদবির শুরু করেছিলেন। তবে তার আগেই সোহেলকে গ্রেপ্তার দেখিয়েছে ডিবি।

  • এনএমএম/ওএফ
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন