Logo

জাতীয়

নাসা গ্রুপের সাবেক চেয়ারম্যানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩২

অ
নাসা গ্রুপের সাবেক চেয়ারম্যানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর পৃথক দুই থানার মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম শুনানি শেষে ধানমণ্ডি ও যাত্রাবাড়ী থানার মামলায় পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন নজরুল ইসলাম মজুমদারকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তারা।

রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। 

উভয়পক্ষের শুনানি শেষে আদালত ধানমণ্ডি থানার মামলায় পাঁচ দিন ও যাত্রাবাড়ী থানার মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে একই দিনে ধানমণ্ডি থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যেতির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত। 

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে শুনানি শেষে তা মঞ্জুর করা হয়।

জেএন/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন