সচিবালয়ে যাচ্ছেন বিডিআর সদস্যদের প্রতিনিধি দল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৩
ছবি : বাংলাদেশের খবর
চাকরিচ্যুত ও কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তিসহ আট দফা দাবিতে সচিবালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছিল আন্দোলনকারীরা। আল্টিমেটাম এর সময় শেষ হওয়া সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিডিআর সদস্যরা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত সচিবালয়ে বৈঠক করতে বিডিআর-এর আট সদস্যের একটি প্রতিনিধি দল যাচ্ছেন।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন- ছাত্র সমন্বয়ক মাহিন সরকার, ছাত্র সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেস্তি, সুবেদার ফখরুদ্দিন, হাবিদলার মনিরুজ্জামান, সিপাহি ফয়জুল আলম, মো. মোকসেদ আলম প্রধান, মো. মাহাবুবুর রহমান, মো. মামুনুর রশিদ মামুন।
এনএমএম/এমবি

