Logo

জাতীয়

বড় পুকুরিয়া কয়লা খনি মামলা

খালেদা জিয়াসহ ১০ জনের শুনানি পেছাল

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৮:৫৫

অ
খালেদা জিয়াসহ ১০ জনের শুনানি পেছাল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পেছানো হয়েছে। আগামী ২৭ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহের এ দিন ধার্য করেন। 

খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে (আজ) বুধবার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়ার আইনজীবী তার পক্ষে হাজিরা দেন।  

এদিন খালেদা জিয়া ও খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবী। শুনানি শেষ না হওয়ায় আগামী ২৭ নভেম্বর অধিকতর শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন।

খালেদা জিয়া ছাড়াও এ মামলার অন্য ৯ আসামিরা হলেন- সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক পরিচালক মঈনুল আহসান এবং সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন।

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় মোট আসামি ছিলেন ১৩ জন। এর মধ্যে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসি কার্যকর হয়েছে। অন্য আসামি ব্যারিস্টার আমিনুল হক ২০১৯ সালের ২১ এপ্রিলে মারা যান।

সম্প্রতি সাবেক বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী দুদকের দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। দণ্ডবিধি আইনের মামলায় তার সাজা বাতিল করা হয়।

জেইউ/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন