ডেভিল হান্টে ৫৯১ জনসহ সারাদেশে গ্রেপ্তার ১৬৮৬
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৩
ছবি : বাংলাদেশের খবর
অপারেশন ডেভিল হান্টে বুধবার সন্ধ্যা পর্যন্ত সারাদেশে ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
একই সাথে অন্যান্য মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৯৫ জন। সবমিলিয়ে একদিনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৬ জন।
ইনামুল হক সাগর বলেন, অপারেশন ডেভিল হান্টে অবৈধ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বিদেশি পিস্তল ১টি, পুলিশের লুট হওয়া চায়না রাইফেল ১টি, এলজি ২টি, ওয়ান শ্যুটারগান ৪টি, ম্যাগজিন ১টি, গুলি ৩ রাউন্ড, কার্তুজ ১৭ রাউন্ড, ককটেল ২০টি, ছুরি ৬টি, তলোয়ার ১টি, হাতুড়ি ১টি, গুটি রেঞ্জ ১টি, প্লাস ১টি, সেলাই রেঞ্জ ১টি, লোহার পাইপ ২টি, কাটার ১টি, কিরিচ ৩টি উদ্ধার করা হয়েছে।
এনএমএম/এমবি

