Logo

জাতীয়

সাবেক এমপি জ্যাকব ৩ দিনের রিমান্ডে

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৯:৩৭

অ
সাবেক এমপি জ্যাকব ৩ দিনের রিমান্ডে

ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রাজধানীর রূপনগর থানা এলাকায় শামীম হাওলাদার হত্যা মামলায় জ্যাকবকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠানো হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার পৃথক তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. মাহমুদুর রহমান ও রূপনগর থানার উপ-পরিদর্শক মামুন মিয়া তাদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। শুনানি শেষে তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়।

এদিন শুনানির আব্দুল্লাহ আল জ্যাকবকে কারাগার থেকে আদালতের এজলাসে হাজির করা হয়।

মামলা সূত্রে জানা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই রাজধানীর রূপনগর থানাধীন প্রবেশিকা মোড় এলাকায় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান। এ ঘটনায় শামীমের চাচাতো ভাই সম্রাট হাওলাদার রূপনগর থানায় হত্যা মামলা করেন। এ মামলায় জ্যাকব এজাহারভুক্ত ১২২ নম্বর আসামি।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওই দিন হত্যাচেষ্টা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিলো। ওই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

জেইউ/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন