র্যাব বিলুপ্তির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১০
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) বিলুপ্ত করার বিষয়ে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসা আবেদনের সুযোগ দিয়ে করা অনলাইন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, জাতিসংঘ প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব আলোচনা-পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা সবাই বসব। বসার পর আমাদের যা ডিসিশন (সিদ্ধান্ত) তা জানাব।
গত বছরের জুলাই-অগাস্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) বুধবার এক তদন্ত প্রতিবেদন প্রকাশ করে।
সেখানে র্যাব বিলুপ্তির সুপারিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কেবল সীমান্তরক্ষা ও প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করা হয়।
একইসঙ্গে আনসার-ভিডিপির ওপর ‘সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রোধ’ করে তাদের আইনশৃঙ্খলা রক্ষার কাজে সহায়ক হিসেবে কাজে লাগানোর সুপারিশও করা হয়।
র্যাব বিলুপ্তসহ জাতিসংঘের অন্যসব প্রস্তাবের বিষয়ে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
- ডিআর/ওএফ

