Logo

জাতীয়

ইজতেমায় ১ মুসল্লির ইন্তেকাল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৫

অ
ইজতেমায় ১ মুসল্লির ইন্তেকাল

পুরনো ছবি

মাওলানা সাদ অনুসারীদের চলমান বিশ্ব ইজতেমায় ১ মুসল্লি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন। 

এর আগে শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হলে ওই মুসল্লিকে আহসানুল্লাহ হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এ সময় পথেই তার মৃত্যু হয়।

তার নাম দিদার তরফদার (৫৫)। তিনি খুলনা সদরের লবনচরা থানার বাঙ্গালগলি গ্রামের তৈয়ব আলী তালুকদারের ছেলে।

সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়কারী মোঃ সায়েম বিষয়গুলো নিশ্চিত করেছেন।

এনএমএম/বিএইচ

ইজতেমা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন