Logo

জাতীয়

৯৯৯-এ এবার ইংরেজিতেও মিলবে জরুরি সেবা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৭

অ
৯৯৯-এ এবার ইংরেজিতেও মিলবে জরুরি সেবা

বাংলাদেশে বসবাসরত বা ভ্রমণরত বিদেশি নাগরিকরা এবার ইংরেজি ভাষাতেও ৯৯৯ থেকে জরুরি সেবা নিতে পারবেন। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম বিদেশিদের জরুরি সেবা নিশ্চিত করতে এ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

আইজিপির নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশে কর্মরত বিভিন্ন কূটনৈতিক মিশন, জাতিসংঘের অঙ্গ সংগঠন, উন্নয়ন সহযোগী সংস্থা এবং পর্যটকরা মোবাইল অপারেটরদের সিম বা ল্যান্ড ফোন ব্যবহার করে ৯৯৯-এ কল করে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন।

ইংরেজিভাষী নাগরিকদের সেবা দিতে প্রতিদিন তিন শিফটে ডেডিকেটেড ডিউটি ডেস্ক চালু করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি থেকে এ সেবা চালু হয়েছে।

৯৯৯-এ কল করে ইংরেজি ভাষায় সেবা পেতে হলে কলারকে ‘২’ চাপতে হবে বলে জানানো হয়েছে।

এইচকে/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন