Logo

জাতীয়

সরিয়ে দেওয়া হলো আইজিপি ও ডিএমপি কমিশনারকে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১২:০৯

অ
সরিয়ে দেওয়া হলো আইজিপি ও ডিএমপি কমিশনারকে

ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল হাসান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।  বুধবার (২০ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইজিপি ময়নুল হাসান ও ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানকে তাদের পদ থেকে সরিয়ে পুলিশ  সদর দপ্তরে বদলি করা হয়েছে।

এদিকে নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। একই সাথে শেখ সাজ্জাদ আলীকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন