Logo

জাতীয়

ইজতেমায় আরও ১ মুসল্লির মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫৮

অ
ইজতেমায় আরও ১ মুসল্লির মৃত্যু

৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমার দ্বিতীয় পর্বে এ নিয়ে দুইজন মুসল্লি মারা গেলেন। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে তার মৃত্যু হয়। দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার নিজামুদ্দিন মারকাজের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া মুসল্লি বগুড়া জেলার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পন্ডিতের ছেলে নাজমুল হোসেন (৭৫)। 

জানা যায়, বিশ্ব ইজতেমার ৭২ নম্বর খিত্তায় অবস্থানকারী মুসল্লি নাজমুল হোসেন শুক্রবার রাত ১০টার দিকে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এনএমএম/এমএইচএস

ইজতেমা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন