ছবি : বাংলাদেশের খবর
৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমার দ্বিতীয় পর্বে এ নিয়ে তিনজন মুসল্লি মারা গেলেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার নিজামুদ্দিন মারকাজের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া মুসল্লি শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলা মৃত মোহাম্মদ এলেম শেখের ছেলে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ (৬০)।
বিশ্ব ইজতেমার ২৭ নম্বর খিত্তায় অবস্থানকালে তিনি মৃত্যুবরণ করেন।
এমএএস/এমএইচএস

