মাওলানা সাদ অনুসারীরা আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যৌতুকবিহীন ৯টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর এ বিবাহগুলো পড়ানো হয়।
মাওলানা সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিবাহ পড়িয়েছেন মাওলানা ইউসুফ বিন সাদ।
যেসব যুবকের বিবাহ সম্পন্ন হলো, তারা হলেন- মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ফজলে রাব্বি, নূর হোসেন সানি, মাফিন খান, গোলাম মোস্তফা, নাঈমুর রহমান, মোহাম্মদ শামীম, মো. সাজ্জাদ হোসেন ও সজিব খান।
এমএএস/বিএইচ

