Logo

জাতীয়

কোস্ট গার্ডে যুক্ত হচ্ছে হেলিকপ্টার বোর্ড : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০০

অ
কোস্ট গার্ডে যুক্ত হচ্ছে হেলিকপ্টার বোর্ড : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : বাংলাদেশের খবর

কোস্টগার্ডকে হেলিকপ্টার বোর্ড সংযুক্তির মাধ্যমে আরও আধুনিকায়নে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হেলিকপ্টার বোর্ড সংযুক্তির মাধ্যমে আরও আধুনিকায়নে কাজ করা হচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে মধ্য দিয়ে জন্ম নেওয়া নতুন দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড।’

তিনি আরও বলেন, ‘আন্দোলন পরবর্তী সময়ে কোস্টগার্ড সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। একইসঙ্গে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ধরতে অভিযানে অংশ নিয়ে গ্রেপ্তার করেছে। কোস্টগার্ড নিয়মিত টহল দিয়ে সীমান্ত পাহারা দিচ্ছে। সাগর নদীতে মৎস্যজীবীদের নিরাপত্তায় সফলভাবে কাজ করে যাচ্ছে।’

এর আগে সুশৃঙ্খলবাহিনী হিসেবে কোস্টগার্ডের সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে চার ক্যাটাগরিতে কোস্টগার্ডের ৪০ সদস্যকে পদক দেওয়া হয়েছে।

এনএমএম/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন