Logo

জাতীয়

‘বিচারের স্বচ্ছতায় ট্রাইব্যুনালে থাকছে আপিলের বিধান’

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৫:৩০

অ
‘বিচারের স্বচ্ছতায় ট্রাইব্যুনালে থাকছে আপিলের বিধান’

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত

বিচারের স্বচ্ছতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপিলের বিধান রাখা হয়েছে। ট্রাইব্যুনালের নির্বাহী আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে বলেও মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখায় বিচার বিলম্বিত হবে কি না?

এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘বিচারের শুদ্ধতার জন্য আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে, তবে তা খুব সীমাবদ্ধ ক্ষেত্রে।’

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে রাজনৈতিক দলের বিচার থেকে সরে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না।’

এ সময় গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও ট্রাইব্যুনালের প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

জেইউ/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন