Logo

জাতীয়

তৌহিদী জনতার ব্যাপারে সজাগ থাকতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৪

অ
তৌহিদী জনতার ব্যাপারে সজাগ থাকতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

তৌহিদী জনতার বিষয়ে সবাইকে সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘আমরা সব জনতাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছি। বিভিন্ন ধরনের জনতা বিভিন্ন সমস্যা তৈরি করছে। সব জনতাকে নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। কোন জনতা কীসের জন্য মব তৈরি করে সেটা দেখতে হবে। এ জন্য সবাইকে সজাগ হতে হবে।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের বড় সমস্যা দুর্নীতি। এটা কীভাবে কমানো যায়, যদি দুর্নীতি কমানো যায় তাহলে সব সেক্টরে উন্নতি হবে। ছয় মাসে আগের থেকে দুর্নীতি অনেক কমছে। কিন্তু তারপরেও এটা সহনীয় পর্যায়ে আসে নাই। রোহিঙ্গারা যাতে ন্যাশনাল আইডি কার্ড না পায় সে বিষয়ে লক্ষ্য রাখা হবে।’

পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া অনেক দিনের চিন্তা-ভাবনা উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, ‘এটা কিন্তু জনগণের ভোগান্তি থেকে রক্ষা। এখন যেহেতু পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না পাসপোর্ট পেতে, যাদের ন্যাশনাল আইডি আছে।’

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন