Logo

জাতীয়

‘নির্বাচন হতে পারে ২০২৬ সালে’

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৭:১৪

অ
‘নির্বাচন হতে পারে ২০২৬ সালে’

নির্বাচন ২০২৬ সালে হতে পারে বলে জানিয়েছেন নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন 'ভয়েস ফর বাংলাদেশ' আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

'ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাপ্স অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ' শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনে হাউস অব লর্ডসের জ্যেষ্ঠ সদস্য আলেক্সান্ডার চার্লস কার্লাইল কিউসি সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন এম সাখাওয়াত হোসেন। ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুক অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

সম্মেলনে বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান ব্রিটিশ লেবার দলের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুপা হক। সাবেক ব্রিটিশ মন্ত্রী পল স্কালি বলেন, ‘বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার সঠিক তদন্ত শেষে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে। যাতে করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।’

সম্মেলনে আলোচক হিসেবে আরও অংশ নেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনজীবী মাইকেল পোলাক, আইনজীবী নাজির আহমেদ প্রমুখ। এ ছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন