Logo

জাতীয়

সাবেক এমপি নাবিলের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৪

অ
সাবেক এমপি নাবিলের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

দুদকের আবেদনে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের মা ও দুই ভাইসহ বিদেশগমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের উপ-পরিচালক রেজাউল করিম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, জেমকন গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান ব্যাংক জালিয়াতি ও অন্যান্য দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছে এমন অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

উল্লেখ্য কাজী নাবিল আহমেদ জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের বড় ছেলে।

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন