দরকার হলে ‘র্যাব’ নতুন করে গঠন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৬
ছবি : সংগৃহীত
দরকার হলে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) নতুন করে গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘র্যাব নিয়েও আলোচনা হয়েছে। এটার ব্যাপারে আমরা একটা প্রস্তাব (প্রপোজাল) পাঠিয়েছি, মানে একটা আইডিয়া দেওয়া হয়েছে। আগামী সভায় এটা নিয়ে একটু চিন্তা-ভাবনা করতে হবে।’
র্যাবের নাম পরিবর্তন হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী সভায় এটা নিয়ে সিদ্ধান্ত হবে।’
সিদ্ধান্তটা আসলে কী, র্যাবকে নতুন করে গঠন করা কি না- এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, দরকার হলে এটা নতুন করে গঠন করা হবে।’
এনএমএম/এমআই

