Logo

জাতীয়

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিনের রিমান্ডে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪

অ
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিনের রিমান্ডে

রাজধানীর উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ রিমান্ডের পক্ষে শুনানি করেন।

এদিন সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিলে অংশ নেন আব্দুল্লাহ আল মাহিন। এ সময় আসামিদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন তিনি। 

এরপর আহত অবস্থায় তাকে প্রথমে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আনিসুল হক ৪ নম্বর এজাহারনামীয় আসামি।

জেএন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন