অবশেষে ১২ বছর পর সেনাকুঞ্জে সশস্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেনাপ্রধান সস্ত্রীক খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এসে আমন্ত্রণ জানিয়েছেন।
খালেদা জিয়া সেনাকুঞ্জে যেতে সম্মত হয়েছেন বলে দলের উচ্চ পর্যায়ের একটি সূত্র বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে বাংলাদেশের খবরকে ফিরোজাসংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র বলেছেন, খালেদা জিয়া অনুষ্ঠানে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন। বেলা ৩টার পরপর তার রওনা দেওয়ার কথা রয়েছে।
তবে ২টা ৪৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফিরোজার সামনে অবস্থান নেওয়া একাধিক গণমাধ্যমকর্মী জানান, খালেদা জিয়া এখনো বের হননি। তিনি প্রস্তুতি নিচ্ছেন।
অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। তবে তিনি দেশের বাইরে থাকার কারণে এ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না।
আরআর/এমইউ

