Logo

জাতীয়

ইনু-মেনন-ফারুক ৫ দিনের রিমান্ডে

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১১

অ
ইনু-মেনন-ফারুক ৫ দিনের রিমান্ডে

ছবি : সংগৃহীত

মতিঝিল থানার মামলায় সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ রিমান্ডের পক্ষে শুনানি করেন।

সকালে তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

মামলাসূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচনী প্রচারণার জন্য মির্জা আব্বাসের নেতৃত্বে গাড়িবহর মতিঝিল থানাধীন এলাকায় ফকিরাপুলের পৌঁছালে আওয়ামী লীগ ও এ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় চারটি গাড়িসহ একাধিক মোটরসাইকেল পোড়ানো হয়।

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন