Logo

জাতীয়

সেনাকুঞ্জে খালেদা জিয়া

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১০:১৮

অ
সেনাকুঞ্জে খালেদা জিয়া

ছবি : সংগৃহীত

ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ  দিতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরেজা’ থেকে রওনা দেন তিনি। 

এর আগে সেনাপ্রধান সস্ত্রীক খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে তাকে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। দীর্ঘ এক যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেলেন খালেদা জিয়া। ২০১৮ সালের পর প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেন তিনি। সর্বশেষ তিনি ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর করেন। 

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২০১২ সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন খালেদা জিয়া। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। 

জানা গেছে, অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। তবে তিনি দেশের বাইরে থাকার কারণে এ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। 

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন