Logo

জাতীয়

বেকায়দায় পুলিশ

মাউশি অভিমুখে প্রাথমিক ও মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১১

অ
মাউশি অভিমুখে প্রাথমিক ও মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা

ছবি : বাংলাদেশের খবর

একই সাথে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের পদযাত্রায় বেকায়দায় পড়েছে পুলিশ। একটিকে আটকাতে পারলেও অন্যটিকে আটকাতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাব থেকে মাউশির উদ্দেশ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে ৯ম দিনের অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। একইসাথে তিন দাবিতে ৫ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে আসছেন মাদ্রাসা শিক্ষকরা।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো রকম আশ্বাস না পাওয়ায় দুটি পক্ষই পরপর মাউশির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে। এসময় পুলিশ সদস্যদের ব্যাপক প্রস্তুতি নিয়ে রাস্তায় অবস্থান নিতে দেখা গেলেও মাদ্রাসার শিক্ষকদের পদযাত্রা আটকাতে পারেনি পুলিশ।

পুলিশ বলছে, প্রাথমিক শিক্ষকদের বাধা দিলে তারা রাস্তায় বসে পড়েন। বিভিন্ন স্লোগান দিতে থাকেন।  অন্যদিকে মাদ্রাসা শিক্ষকরা রাস্তার বিপরীত পাশ দিয়ে মাউশি অভিমুখে চলে যায়।

প্রাথমিক শিক্ষকরা বলেন, আমরা আমাদের দাবি আদায় না হলে রাজপথ ছাড়ব না। আমাদের সাথে বৈষম্যমুলক আচরণ করছে সরকার।

মাদ্রাসা শিক্ষকরা বলেন, আমরাও জাতীয়করণসহ তিনটি দাবি নিয়ে রাজপথে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। 

এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন