দরিদ্র হয়ে বেঁচে থাকার মধ্যে কোনো কল্যাণ নেই : গভর্নর
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৩
ছবি : বাংলাদেশের খবর
দরিদ্র হয়ে থাকার মধ্যে কোনো কল্যাণ নেই। আমাদের পার্শ্ববর্তী সবাই এলডিসি গ্রাজুয়েশন করেছে তাহলে আমরা কেন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে গভর্নর একথা বলেন।
গভর্নর বলেন, ‘ব্যবসায়ীদের চাপের কারণে আমাদের এলডিসি গ্রাজুয়েশন ২০২৬ সালে করা হয়েছে। নয়তো আমরা ২০২১ সালেই এলডিসি গ্রাজুয়েশন করেছি। দরিদ্র হয়ে থাকার মধ্যে কোনো কল্যাণ নেই। আমাদের পার্শ্ববর্তী সবাই এলডিসি গ্রাজুয়েশন করেছে তাহলে আমরা কেন নেই?’
তিনি বলেন, ‘রমজান মাস উপলক্ষে সবগুলো পণ্যই আমদানির বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশ। এটা দেশের ব্যাংকগুলোর সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত করে।’
এএইচএস/এমআই

