Logo

জাতীয়

ঢাকায় চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৮

অ
ঢাকায় চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

ঢাকার উত্তরার একটি ভবন থেকে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন 

তিনি জানান, মৃত ব্যক্তির নাম ওয়াং বু। তার বয়স ৩৭ বছর।

তিনি ১৫ বছর ধরে বাংলাদেশের বসবাস করে আসছিলেন এবং ইট পাথরের ব্যবসা করতেন বলে জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

তিনি জানান, চীনা ওই নাগরিক যে ভবনে ভাড়া থাকতেন সেখানে সবাই তার দেশের। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে। আজ দুপুরে ভবনের অন্য বাসিন্দারা পুলিশে খবর দেন।

ঘটনাস্থল থেকে হাফিজুর রহমান বলছিলেন, এটি নিয়ে কাজ শুরু করেছে পুলিশ।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন