Logo

জাতীয়

কপ২৯

অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান পরিবেশ উপদেষ্টার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১৪:১৮

অ
অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান পরিবেশ উপদেষ্টার

ছবি : সংগৃহীত

বিশ্ব জলবায়ু সম্মেলনে ন্যায্য, স্বচ্ছ ও সমতাভিত্তিক জলবায়ু অর্থায়নের গুরুত্ব তুলে ধরে অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজারবাইজানের রাজধানী বাকুতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) কপ২৯ সম্মেলনে নিউ কালেক্টিভ কোয়ান্টিফাইড গোলস (এনসিকিউজি)-এর পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি বক্তব্য দেন। এতে তিনি অভিযোজন, ক্ষয় ও ক্ষতিপূরণ খাতে অন্তত ৫০ শতাংশ অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, উদ্দেশ্য নির্ধারণের প্রথম বিকল্পটি এখনো স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) বাস্তবতা প্রতিফলিত করে না এবং এটি দুর্বল।

বাংলাদেশ প্রতিনিধি দল জি৭৭, এলডিসি এবং ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রগুলোর (সিডস) সঙ্গে একাত্ম হয়ে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক কাঠামোর পক্ষে কাজ করছে বলে জানান তিনি। তবে খসড়া প্রস্তাবনায় স্পষ্ট অনুদান উপাদানের অভাব এবং অনুদান অর্থায়নকে অন্য ধরনের অর্থায়নের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

ঋণ মওকুফের আহ্বান

সৈয়দা রিজওয়ানা হাসান উল্লেখ করেন, এলডিসি দেশগুলোর ওপর আর্থিক বোঝা লাঘব করতে ঋণ মওকুফ করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, অস্তিত্ব রক্ষার এই সংকটে এলডিসিগুলোর আর ঋণ বহনের সামর্থ্য নেই।

তিনি আরও বলেন, অনুচ্ছেদ ৩২ ও ৩৩-এ প্রস্তাবিত কিছু অর্থায়ন চ্যানেল এবং 'অস্বচ্ছ কার্বন বাজার' বিষয়ক উল্লেখ প্যারিস চুক্তির চেতনার পরিপন্থী। তাই তিনি এসব অপসারণের আহ্বান জানান।

ইউরোপীয় পার্লামেন্টের সঙ্গে বৈঠক

কপ২৯-এর আলোচনার অংশ হিসেবে সৈয়দা রিজওয়ানা হাসান ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। সেখানে তিনি বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরেন।

সম্মেলনের আলোচনার শেষ পর্যায়ে বাংলাদেশ ও এলডিসি গোষ্ঠী চায়, চূড়ান্ত কাঠামো যেন ন্যায্যতা ও সমতা বজায় রাখে এবং প্যারিস চুক্তির লক্ষ্য অর্জনে সহায়তা করে।

এইচকে/এটিআর/এমএইচএস


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন