শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪২
শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২৩ ফেব্রুয়ারি) তাকে সচিব পদে পদোন্নতির পর নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে।
ওবায়দুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে, ২০ ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ায় তাকে এ শাস্তি দেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
- ডিআর/ওএফ

