Logo

জাতীয়

সাবেক পুলিশ প্রধানকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৪:০৪

অ
সাবেক পুলিশ প্রধানকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি

ছবি : সংগৃহীত।

বিদেশে থাকা বাংলাদেশ সরকারের একটি মিশন বা দূতাবাসে চাকরি পেতে যাচ্ছেন সদ্যবিদায়ী পুলিশ প্রধান আইজিপি মো. ময়নুল ইসলাম।

তবে শুক্রবার (২২ নভেম্বর) ভোর পর্যন্ত রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করে তাকে কোন দেশে পাঠানো হচ্ছে, তা নির্ধারণ করেনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এদিকে তিনি বিদেশের বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন, তা চূড়ান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা। 

বাংলাদেশের খবরকে কর্মকর্তারা বলেন, ‘তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে তার পদে বাহারুল আলমকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তাকে রাষ্ট্রদূত করার চিন্তা-ভাবনা থেকে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।’ 

এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) জনপ্রশাসন আদেশ জারির পর আনুষ্ঠানিকভাবে আইজিপির দায়িত্বভার গ্রহণ করেছেন বাহারুল আলম।

আরআর/এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন