Logo

জাতীয়

আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৭

অ
আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

ঢাকার বায়ুদূষণ প্রতিদিনই বাড়ছে। আন্তর্জাতিক বায়ুর মান পরীক্ষা সংস্থা আইকিউএয়ারের মান অনুসারে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। সংস্থাটির মান অনুযায়ী দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা পঞ্চম অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টায় আইকিউএয়ারের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যায়। আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার সার্বিক বায়ুর মান ১৮১।

দূষিত বায়ুর তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ভারতের শহর দিল্লি যার আইকিউ স্কোর ১৯৮। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর যার আইকিউআর স্কোর ১৯৬। তৃতীয় অবস্থানে রয়েছে চীনের শহর উহান, যার আইকিউ স্কোর ১৯৪। চতুর্থ অবস্থানে রয়েছে সার্বিয়ার শহর বেলগ্রেড যার আইকিউ স্কোর ১৮২।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

  • এসআইবি/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন