আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব খাইরুল ইসলাম
বেগম খালেদা জিয়া পরিষদের কেন্দ্রীয় মিডিয়া সেল আহ্বায়ক কমিটি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১৮:৪২
মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদ' নামের সংগঠনটির কেন্দ্রীয় মিডিয়া সেল সক্রিয় করতে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদ-এর কেন্দ্রীয় মিডিয়া সেল শক্তিশালী এবং প্রচার-প্রচারণা বেগবান করার লক্ষ্যে এ কেন্দ্রীয় মিডিয়া সেল আহবায়ক কমিটি গঠন করা হয়।
খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও "মাদার অব ডেমোক্রেসি" (কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কর্তৃক প্রদত্ত) উপাধি প্রচারের লক্ষ্যে এই কমিটি কাজ করবে।
মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা জিয়া পরিষদ একটি রাজনৈতিক-সামাজিক ও ক্রীড়া উন্নয়নমুখী সংগঠন, যা গঠন করা হয়েছে বাংলাদেশের গণতন্ত্র, সামাজিক উন্নয়ন ও ক্রীড়া চেতনায় ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে।
কমিটির সদস্যরা হলেন- মো. আবু সুফিয়ান আহবায়ক (বরিশাল জেলা), মো. নাঈম চাকলাদার সিনিয়র যুগ্ন আহবায়ক (টাঙ্গাইল জেলা), মো. রবিউল ইসলাম (জন্তন), যুগ্ন আহবায়ক (রাজশাহী জেলা), মো. আ. আলিম যুগ্ন আহবায়ক (সিরাজগঞ্জ জেলা), মো. শফিকুল ইসলাম (রতন) যুগ্ম আহ্বায়ক (রাজবাড়ী জেলা), মো দেলোয়ার হোসাইন যুগ্ম আহবায়ক (ঝালকাঠি জেলা), মো. খাইরুল ইসলাম সদস্য সচিব (গাজীপুর জেলা), মো. আমির হোসেন সম্মানিত সদস্য (পিরোজপুর জেলা), মো. সাঈদ হাসান (মানিক), সম্মানিত সদস্য (রাজশাহী জেলা), মো. আল-মামুন ফকির সম্মানিত সদস্য (বাগেরহাট জেলা), মো. রিসান মাহমুদ সম্মানিত সদস্য (পটুয়াখালী জেলা)।

