Logo

অন্যান্য

শাবাবের নতুন চেয়ারম্যান মাহদি হাসান

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ২০:০২

অ
শাবাবের নতুন চেয়ারম্যান মাহদি হাসান

ছবি : বাংলাদেশের খবর

তরুণ আলেমদের নিয়ে গঠিত শাবাব প্রাইভেট লিমিটেডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মাওলানা মাহদি হাসান। মাওলানা জাকারিয়া আল ফারুকীর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

বুধবার কোম্পানিটির দেশ-বিদেশের সকল সদস্যের উপস্থিতিতে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সেখানেই মাওলানা মাহদিকে নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন অন্য সদস্যরা। 

মাওলানা মাহদি হাসান কুমিল্লার চান্দিনা থানার রসুলপুর গ্রামের ডা. আব্দুল কাইয়ূমের ছেলে ও জেলার আন নুর তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক

তিনি যেন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন, সেজন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন। 

শাবাব প্রাইভেট লিমিটেড শুরুতে খুব ছোট্ট পরিসরে যাত্রা শুরু করলেও ক্রমান্বয়ে এটি বেশ সমৃদ্ধ হচ্ছে। কোম্পনিটির সদস্য মাওলানা কামরুল ইসলামের আশা- সকলের সুধারণা ও নেক নজরে শাবাব আরও মসৃণভাবে সামনে এগিয়ে যাবে।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন