মোস্তফা গোলাম কুদ্দুসের মৃত্যুতে বিজিএমইএ'র শোক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ২০:৪১
বাংলাদেশের শিল্পপতি, বিজিএমইএ’র সাবেক সভাপতি এবং ড্রাগন গ্রুপ, রূপালি লাইফ ইন্স্যুরেন্স ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তফা গোলাম কুদ্দুসের মৃত্যুতে বিজিএমইএ -এর পক্ষ থেকে প্রশাসক আনোয়ার হোসেন গভীর প্রকাশ করেছেন।
শনিবার (২৫ জানুয়ারি) বিজিএমইএ’র এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির প্রশাসক এ শোক জানান। তিনি মরহুমের মাগফেরাত কামনার পাশাপাশি তার শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। তিনি বলেন, তার মৃত্যুতে পোশাকশিল্পে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, বিজিএমইএ’র সভাপতি পদে থাকাকালীন তিনি পোশাকশিল্পের বিকাশ ও দুর্যোগকালীন পরিস্থিতি উত্তরণে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। মোস্তফা গোলাম কুদ্দুস শিশুশ্রম সংক্রান্ত হারকিন বিলস মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন এবং স্কুল কার্যক্রম চালু করেছিলেন।
বিজিএমইএ বিশ্বাস করে, পোশাক শিল্পের ইতিহাসে প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুসের অসামান্য অবদান চিরস্মরণীয় এবং তার মহান কাজগুলো শিল্পের উত্তরসূরিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।ৎ
এএইএস/এমজে

