Logo

অন্যান্য

থাইল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশের রুহিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ২১:০৫

অ
থাইল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশের রুহিত

থাইল্যান্ড থেকে ‘ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশের যুব সংগঠক ও সমাজকর্মী মো. সুমন রহমান (রুহিত সুমন)। সামাজিক পরিসেবার মাধ্যমে বিশ্ব শান্তি, যুব ও নারী উন্নয়ন এবং উদ্যোক্তা হিসেবে কাজের স্বীকৃতিস্বরূপ ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা ও ময়ূরপঙ্খী পরিবারের চেয়ারম্যান রুহিত সুমনকে এ আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত করা হয়। 

শনিবার (২৫ জানুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককে একটি হোটেলে এই পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাড়াও মোট বিশটি দেশের প্রতিনিধিকে পুরস্কার প্রদান করা হয়।

রুহিত সুমন তার প্রতিষ্ঠিত সংস্থা ‘ময়ূরপঙ্খী’র মাধ্যমে মহামারি করোনা পরিস্থিতিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। করোনা প্রাদুর্ভাবকালীন করোনা প্রতিরোধ ও প্রতিকারমূলক প্রশিক্ষণ ও কর্মশালা, ভলান্টিয়ারদের সমন্বয়, অসহায়, দুস্থ ও ছিন্নমূলদের মাঝে মাস্ক, স্যানিটাইজার, সাবান প্রদান, সচেতনতামূলক লিফলেট প্রদান, খাদ্য ও ইফতারসামগ্রী প্রদান, স্বনির্ভরতা ও কর্মসংস্থানের জন্য সেলাই মেশিনসহ নানামুখি কর্মসূচি চলমান রয়েছে ময়ূরপঙ্খী সংস্থাটির । পাশাপাশি বন্যা দূর্গতদের খাদ্যসামগ্রী, আর্থিক সহযোগিতা, সুরক্ষা সামগ্রী প্রদান করা হয় ।

সুমন বলেন, ‘আন্তর্জাতিক সম্মান সত্যিই খুব গর্বের বিষয়। বাংলাদেশের লাল-সবুজের পতাকার নাগরিক হিসেবে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তি অনেক বেশি গর্বের ও আনন্দের। আমি মানুষকে ভালোবেসে, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং যুব শক্তিকে সম্পৃক্ত করে আরো বেশি কাজ করতে চাই।’

উল্লেখ্য, মালদ্বীপে অনুষ্ঠিত বিশ্ব যুব শান্তি সম্মেলনে ‘গ্লোবাল পিস অ্যাওয়ার্ড’, ভারতে ‘আন্তর্জাতিক যুব পুরস্কার’, দুবাইয়ে 

‘আন্তর্জাতিক স্কুল অ্যাওয়ার্ড’, থাইল্যান্ডে ‘আন্তর্জাতিক এডুকেশন অ্যাওয়ার্ড’ ইংল্যান্ড থেকে ‘স্টার অফ কোভিড অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন সুমন। এ ছাড়া দেশ-বিদেশ থেকে পেয়েছেন বহু জাতীয়, আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা।

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন