Logo

অন্যান্য

বগুড়া প্রফেশনালস ক্লাবের এক্সিকিউটিভ বোর্ড গঠিত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৯:৩৮

অ
বগুড়া প্রফেশনালস ক্লাবের এক্সিকিউটিভ বোর্ড গঠিত

বগুড়া প্রফেশনালস ক্লাবের প্রথম এক্সিকিউটিভ বোর্ড (২০২৫-২৬) গঠিত হয়েছে। সাংবাদিক মুনজুরুল করিমকে প্রেসিডেন্ট এবং ব্যাংকার ও গবেষক মুহাম্মাদ মাছুদুর রহমানকে সেক্রেটারি করে এ বোর্ড গঠিত হয়।

বুধবার (২৯ জানুয়ারি) বোর্ড গঠন করা হয়।

নতুন এই বোর্ডে রয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল এসপি মো. ফজলুর করিম (ভাইস প্রেসিডেন্ট), বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রিজভী আহমেদ (ট্রেজারার), ইউনিলিভার বাংলাদেশের লিগ্যাল কাউন্সেল আকিব আল রাব্বি (বোর্ড সদস্য), বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. এম এ এইচ শামীম (বোর্ড সদস্য) এবং মুন্সীগঞ্জ সদরের সহকারী ভূমি কমিশনার একেএম হাসানুর রহমান (বোর্ড সদস্য)।

ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী, ফাউন্ডারদের মনোনয়নে উপদেষ্টা পর্ষদের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে এই বোর্ড অনুমোদিত হয়েছে।

বগুড়া প্রফেশনালস ক্লাব পেশাজীবীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি করতে কাজ করছে। নতুন নির্বাহী বোর্ড ক্লাবের কাঠামোকে আরও সুসংহত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন