Logo

অন্যান্য

বিয়ে নিয়ে যা বললেন সারজিসের শ্বশুর

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৮

অ
বিয়ে নিয়ে যা বললেন সারজিসের শ্বশুর

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের গত শুক্রবার (৩১ ডিসেম্বর) বিয়ে করেছেন। বিয়ের দুদিন পর তার শ্বশুর ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাড. মো. লুৎফর রহমান সবার কাছে দোয়া চেয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে স্ট্যাটাসে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমার মেয়ে রাইতার শুভবিবাহ সম্পন্ন হয়েছে। উভয়পক্ষের পরিবারবর্গের উপস্থিতিতে সীমিত পরিসরে গাজীপুরের ভাওয়াল বনভূমির গহীনে রাজেন্দ্র ইকো রিসোর্টে গত শুক্রবার (৩১ জানুয়ারি, ২০২৫) আছর নামাজ শেষে মসজিদে বিবাহের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।’

‘আমার পারিবারিক, পেশাগত রাজনৈতিক, একাডেমিক এবং সামাজিক বলয়ে অনেক ঘনিষ্ঠজন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী রয়েছেন। দুখঃজনক হলেও সত্যি, বিশেষ কিছু সীমাবদ্ধতা এবং নীতিগত কড়াকড়ির কারণে তাদেরকে নিমন্ত্রণ করা এমনকি অধিকাংশ মানুষকে জানানোও সম্ভব হয়নি।’


‘আমি এজন্য গভীর দুঃখ এবং অনুতাপ প্রকাশ করছি। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের সবাইকে বিশেষ অনুরোধ করছি। কথা দিচ্ছি, আসন্ন রমজানের পরে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে বড় পরিসরে আনুষ্ঠানিক বিবাহোত্তর জমকালো প্রীতিভোজ অনুষ্ঠান আয়োজনে সবাইকে নিমন্ত্রণ করা হবে। নব দম্পতির শুভকামনায় আপনাদের নিকট দোয়া প্রার্থনা করছি।’

উল্লেখ্য, সারজিস আলম ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। তাছাড়া নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। গত বছরের জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন সারজিস আলম।

  • ওএফ
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন