রাজনৈতিক দলের জন্য ৫ শর্ত নিশ্চিতের কথা বললেন আনু মুহাম্মদ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২১
আনু মুহাম্মদ। ছবি : সংগৃহীত
বাংলাদেশে রাজনৈতিক দলের জন্য ৫ টি শর্ত নিশ্চিত করা দরকার বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে করা একটি পোস্টে তিনি এ কথা জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এই দেশে জাতীয় রাজনৈতিক দলের জন্য কিছু শর্ত নিশ্চিত করা দরকার। জাতীয় সংগঠনের বৈশিষ্ট্য রক্ষার জন্য।’
শর্তগুলো হলো
১. এরকম দলে দেশের সব ধর্ম, জাতি, লিঙ্গ ও শ্রেণির প্রতিনিধিত্ব থাকতে হবে।
২. দলে, কমিটিতে নারী অংশগ্রহণ কমপক্ষে ৩০ শতাংশ হতে হবে।
৩. দলের কেন্দ্র থেকে প্রান্ত সব পর্যায়ে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে কমিটি গঠিত হতে হবে।
৪. উচ্চপদে নেতৃবৃন্দের মেয়াদ ও অবসর গ্রহণের বয়স নির্দিষ্ট করতে হবে, যাতে নতুন নেতৃত্ব তৈরি হতে পারে।
৫. আয় ব্যয় স্বচ্ছ ও প্রকাশিত থাকতে হবে।
ডিআর/এমজে

