Logo

অন্যান্য

রূপায়ণ সিটি ও বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের সমঝোতা স্বাক্ষর

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩২

অ
রূপায়ণ সিটি ও বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের সমঝোতা স্বাক্ষর

ছবি : বাংলাদেশের খবর

রূপায়ণ সিটি দেশের অন্যতম সিটি ব্র্যান্ড তাদের গ্রাহক ও কর্মচারী কর্মকর্তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রূপায়ণ সিটি উত্তরার রূপায়ণ স্কাই ভিলা লাউঞ্জে রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম মাহবুবুর রহমান এবং বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আহম্মেদ জাহিদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক সই করেন। 

এই চুক্তির মাধ্যমে রূপায়ণ সিটির গ্রাহক, কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের মাধ্যমে আধুনিক চিকিৎসা সেবা পাবেন।
হাসপাতালটির জেনারেল ম্যানেজার (অপারেশন) রানা চক্রবর্তী জানান, এই চুক্তির আওতায় কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ সুবিধা ও ছাড় পাবেন।

রূপায়ণ সিটি কর্তৃপক্ষ আরও জানান, গ্রাহক ও তাদের পরিবারের জন্য প্রেস্টিজ, প্রটেকশন ও প্রিভিলেজ নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। এই সমঝোতা স্মারক স্বাক্ষর তাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন। 

এমআর/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন