Logo

রাজনীতি

রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের প্রতি এনসিপির শ্রদ্ধা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১২:১৩

অ
রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের প্রতি এনসিপির শ্রদ্ধা

রাজনৈতিক দল গঠনের পর প্রথম দলীয় কর্মসূচিতে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরপর রায়েরবাজার কবরস্থানে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নবগঠিত রাজনৈতিক দলটি। 

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টায় রায়েরবাজারে শহীদদের কবর জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা। দুটি কর্মসূচিতেই এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা অংশ নেন।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন শেষে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি নতুন প্রজাতন্ত্র গড়তে একটি নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন। তিনি আরও বলেন, জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে দেখতে চান তারা। সেই সঙ্গে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলার মাটিতেই আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হবে বলেও মন্তব্য করেন।

এ সময় সংগঠনটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ডান-বামের বিভাজনের মধ্যে না গিয়ে মধ্যমপন্থী রাজনীতির সূচনা করার অঙ্গীকার করতে হবে।

এনএমএম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন