বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে জনগণ : মির্জা ফখরুল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ২১:০৩
ছবি : সংগৃহীত
বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ শুধু জনগণই ঠিক করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের জন্য আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করি, আমাদের আন্তর্জাতিক বন্ধু ও অংশীদাররা সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের নীতিগুলো সম্মান করবেন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ একটি ভয়, নিপীড়ন ও রাজনৈতিক অনিশ্চয়তামুক্ত ভবিষ্যতের যোগ্য।’ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তনের তাগিদ দেন তিনি।
ডিআর/এমএইচএস

