Logo

রাজনীতি

সমাজের চাকা সৎপথে চলছে না : জামায়াত আমির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৩:৪০

অ
সমাজের চাকা সৎপথে চলছে না : জামায়াত আমির

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সমাজের চাকা সৎপথে চলছে না। তিনি বিবেকের জায়গায় শিক্ষদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক আয়োজিত সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

জামায়াত আমির বলেন, শিক্ষকরা থাকবেন শিক্ষাপ্রতিষ্ঠানে, কিন্তু তারা রাস্তায় এসে দাবি তুলবেন যে, আমাদের এই দাবি মেনে নিন, সরকার মেনে নিন অর্থাৎ ছাত্ররা মেনে নিন—  এটা নিঃসন্দেহে জাতির জন্য কষ্টের এবং লজ্জার। তার সঙ্গত অবসান হওয়া উচিত।

শিক্ষকতার মতো মহান পেশাকে নেশাকে হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি শিক্ষকদের অনুরোধ জানাচ্ছি, আসুন শিক্ষার এই মহান পেশাটাকে নেশা হিসেবে গ্রহণ করুন। এটাই আপনার জীবনের মিশন হোক। আপনি মানুষ গড়ার কারিগর, মানুষ গড়ে দেবেন। বলবেন যে, পেটে খিদে রেখে কীভাবে মানুষ গড়ব— এই দায়িত্ব সমাজের, এই দায়িত্ব রাষ্ট্রের। এই জন্যই আপনাদের সরকারিকরণের দাবি আমরা সমর্থন করব।

তিনি আরও বলেন, শিক্ষা যদি মানুষের মৌলিক অধিকার হয়, তাহলে সেই শিক্ষা প্রত্যেকটি মানবসন্তানকে তার অধিকার তার হাতে তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। 

ডিআর/এটিআর  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন