Logo

রাজনীতি

মির্জা ফখরুল

কঠিন সময় পার করছি, নির্বাচনের মাধ্যমে তা সমাধান করতে হবে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৯:৫৩

অ
কঠিন সময় পার করছি, নির্বাচনের মাধ্যমে তা সমাধান করতে হবে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা কঠিন সময় পার করছি, নির্বাচনের মাধ্যমে তা সমাধান করতে হবে। নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন, তা যথাযথভাবে করা উচিত।’

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা অত্যন্ত কঠিন সময় পার করছি। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে একটি ভয়াবহ ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করা হয়েছে এবং নতুন গণতান্ত্রিক সরকার গঠনের অপেক্ষায় দেশের জনগণ।’ 

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করব এবং প্রতিটি পেশার মানুষ গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে।’

ফখরুল বলেন, ‘সমস্যার সমাধান আবেগের মাধ্যমে হবে না। আমাদের বাস্তববাদী চিন্তা করে ভবিষ্যতের দিকে তাকাতে হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।’

তিনি বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান, যাতে কোনো ভুল পদক্ষেপে দেশকে ভুল পথে না নিয়ে যাওয়া হয়।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন