Logo

রাজনীতি

ক্ষমতা ভাগাভাগি করলে সংস্কারের প্রয়োজন নেই : মান্না

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৩:২৬

অ
ক্ষমতা ভাগাভাগি করলে সংস্কারের প্রয়োজন নেই : মান্না

ক্ষমতা ভাগাভাগি করলে সংস্কারের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, ‘আমরা শুনতে পেলাম ছাত্রদের ডেকে নিয়ে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়েছে। ক্ষমতা ভাগাভাগি করলে সংস্কারের কোনো প্রয়োজন নেই। ক্ষমতা ভাগাভাগির জন্য এত মানুষ জীবন দেয়নি।’

দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে মান্না বলেন, ‘সংকট সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। অন্তর্বর্তী সরকার মানে তারা যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় আছে, ততক্ষণ পর্যন্ত তারা পূর্ণাঙ্গ সরকার। এ রকম পরিস্থিতিতে তারা চুপচাপ বসে থাকবে এটা হতে পারে না। আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি অনেক সময় রাজনৈতিক প্রশ্ন। আমরা জামায়াতকেও রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে দেখেছি। আওয়ামী লীগ গত সাত মাসে নিজেদের ভুল স্বীকার করেনি। নতুনভাবে ফিরে আসার চেষ্টাও করেনি।’

এসআইবি/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন