Logo

রাজনীতি

নারী-শিশু হত্যার দায়ে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৫:৩৩

অ
নারী-শিশু হত্যার দায়ে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের বেসামরিক নারী-শিশু হত্যার দায়ে জাতিসংঘ কর্তৃক ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান।

শনিবার (২২ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগ আয়োজিত মানববন্ধনে এ আহবান জানান তিনি।

তিনি বলেন, পৃথিবীর সব ধর্মের সব দেশের নাগরিকদের সমান দৃষ্টিতে দেখতে হবে। সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত হলে জাতিসংঘ অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করে। অথচ বিশ্বনেতারা মুসলিম সম্প্রদায়ের ওপর নিজেদের দোষ চাপিয়ে দিচ্ছেন।

সাঈদা রুম্মান বলেন, সারা বিশ্বে মুসলিম নেতাদের হাতে কোনো অমুসলিম নির্যাতিত না হলেও অমুসলিম নেতাদের হাতে মুসলিমদের রক্ত লেগে আছে। মসজিদুল আকসা দখল করে ফিলিস্তিনি নাগরিকদের নিজ দেশ থেকে উচ্ছেদ করতে সন্ত্রাসী নেতানিয়াহু পৃথিবীর ইতিহাসে জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ করেছেন। অনতিবিলম্বে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর বিচার করতে হবে। স্বাধীন ফিলিস্তিনে সন্ত্রাসী ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধ করতে হবে। 

ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে জাতিসংঘের সদস্যপদ বাতিল করারও দাবি জানিয়েছেন এই নেত্রী।

এসআইবি/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন