Logo

রাজনীতি

আ.লীগ নিষিদ্ধের পরিকল্পনা না থাকলে কীসের পরিকল্পনা : বিন ইয়ামিন

Icon

ঢাবি প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৯:০৫

অ
আ.লীগ নিষিদ্ধের পরিকল্পনা না থাকলে কীসের পরিকল্পনা : বিন ইয়ামিন

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা প্রধান উপদেষ্টার নেই, তাহলে কীসের পরিকল্পনা আপনার?’

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পরিকল্পনা করলে আমরা রাজপথ থেকে নতুন বিপ্লবী সরকার গঠন করব।

শনিবার (২২ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

ইয়ামিন মোল্লা বলেন, আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি, জীবন দিতে হলে জীবন দেব, যদি আরও রক্ত দিতে হয় তবে আরও রক্ত দেব। দেশের কোটি কোটি ছাত্র জনতাকে দরকার হয় আবারও রাজপথে নামিয়ে নিয়ে আসব, তবু আওয়ামী নিষিদ্ধ না হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

তিনি আরও বলেন,  অনেক রাজনৈতিক নেতাকর্মীরা দেখছি আওয়ামী লীগকে নির্বাচনে রাখার জন্য সাফাই গেয়ে যাচ্ছে। তাদের কাছে আমার প্রশ্ন, ২৪-এর গণঅভ্যুত্থানে এই আওয়ামী লীগ প্রায় দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে, এ ছাড়া বিগত ১৬ বছরে হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। এরপরও আপনার আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিচ্ছেন?

এমএমআই/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন