Logo

রাজনীতি

ইসলামী আন্দোলন বাংলাদেশ

ভারতে সদ্য পাস হওয়া ওয়াকফ বিল মানবাধিকারের চরম লঙ্ঘন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৬:১২

অ
ভারতে সদ্য পাস হওয়া ওয়াকফ বিল মানবাধিকারের চরম লঙ্ঘন

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ভারতে সদ্য পাস হওয়া ওয়াকফ বিল মানবাধিকারের চরম লঙ্ঘন। মুসলিমদের সম্পত্তিতে সরাসরি হস্তক্ষেপের জন্যই ওয়াকফ বিল পাস করেছে বিজেপি সরকার। এটা ভারতের সংবিধানের মূলনীতির পরিপন্থী। মুসলমানদের প্রতি অবিচার। যা কথিত ধর্মনিরপেক্ষাতারও বিরুদ্ধে। 

শুক্রবার (৪ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, ভারতে এটা নতুন করে আবারও প্রমাণিত হলো ধর্মনিরপেক্ষতাবাদ মানুষের অধিকার হরণ করে। এ আইনের মাধ্যমে মুসলিমদের স্বার্থকে অবমূল্যায়ন করা হবে। 

তিনি আরও বলেন, দাবি সংস্কারের নামে মুসলমানদের সম্পত্তিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় মোদি সরকার। নতুন করে দাঙ্গা বাধিয়ে মুসলমানদের হত্যার জন্য ব্যাপক বিরোধিতা সত্ত্বেও বিলটি পাস করেছে বিজেপি সরকার। অনতিবিলম্বে এই বিল বাতিল করতে হবে। 

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন