খেলাফত আন্দোলনের আমিরের ইন্তেকালে চরমোনাই পীরের শোক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৯:২৯
হাফেজ্জী হুজুর (রহ.)-এর সর্বকনিষ্ঠ সন্তান বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরিয়াত মাওলানা কারী শাহ আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। একই সঙ্গে তিনি মরহুমের মাগফিরাত কামনা করেছেন।
শুক্রবার (৪ এপ্রিল) এক শোকবাণীতে ইসলামী আন্দোলনের আমির বলেন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী (রহ.) ইসলামের প্রচার ও ইসলামী রাজনীতিতে অসামান্য অবদান রেখেছেন। তিনি হাফেজ্জী হুজুর (রহ.)-এর মতোই ইসলামবিরোধী শক্তির মোকাবেলায় অসামান্য অবদান রেখে গেছেন। তার ইন্তেকালে ইসলামি রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
চরমোনাই পীর তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সময় বেদনা জানান। সেই সাথে পরিবার পরিজন, ভক্ত অনুরক্ত, রাজনৈতিক সহকর্মীদের সবর করার তৌফিক কামনা করেন।
ডিআর/বিএইচ

