গাজায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে বিএনপির র্যালি বৃহস্পতিবার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৩:২৩
গাজা ও রাফায় ইসরায়েলের অব্যাহত নৃশংসতার প্রতিবাদ এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীতে র্যালির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
বিএনপির দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার বিকেল ৪টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হবে। কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে এটি বাংলামোটরে গিয়ে শেষ হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি মহানগরে একই ধরনের প্রতিবাদ ও সংহতি কর্মসূচি পালন করা হবে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বিএনপি।
এইচকে/এটিআর

