Logo

রাজনীতি

‘রকেট’ প্রতীকে নিবন্ধন ফিরে পেল মাইনোরিটি জনতা পার্টি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৫:২৫

অ
‘রকেট’ প্রতীকে নিবন্ধন ফিরে পেল মাইনোরিটি জনতা পার্টি

ছবি : বাংলাদেশের খবর

আদালতের নির্দেশে ‘রকেট’ প্রতীকে নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি (বিএমজেপি)। বুধবার (০৯ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএমজেপির প্রেসিডেন্ট সুকৃতি কুমার মণ্ডলের কাছে নিবন্ধন সনদ তুলে দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। দলটির প্রতীক সংরক্ষণ করা হয়েছে ‘রকেট’। নিবন্ধন নম্বর ৫৫।

‎বিএমজেপির প্রেসিডেন্ট সুকৃতি কুমার মণ্ডল বলেন, ২০১৮ সালে নিবন্ধন পেতে আবেদন করেছিলাম। বিশেষ কারণে নিবন্ধন ওই সময় পাইনি। বাছাইয়ে আমরা ছিলাম। দুটি দলকে দেয়। আমরা প্রতিবাদ জানাই। ৫ আগস্টের পর আমরা রিট করি। আদালতের রায়ে আজ কাঙ্ক্ষিত নিবন্ধন সনদ পেলাম। 

তিনি আরও বলেন, আজ স্বপ্ন পূরণ হয়েছে। ৫৪ বছরে আমরা রাজনীতির স্বাদ গ্রহণ করতে চাচ্ছি। তিন কোটির মতো মাইনোরিটি সম্প্রদায়ের মানুষ রয়েছে। এখন আমরা রাজনীতি করার অধিকার পেলাম। আমরা রাজনৈতিকভাবে সচেতন। ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের সমর্থন আছে। আমাদের প্রতীক রকেট।

‎উল্লেখ্য, ২০১৭ সালে বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি নামে নতুন দলের আত্মপ্রকাশ ঘটে। একাদশ সংসদ নির্বাচনে দলটি আবেদন করলেও বাছাই পর্ব পার হতে পারেনি। পরে এ নিয়ে আদালতের শরণাপন্ন হয়। গত ১১ ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টিকে (বিএমজেপি) নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেন হাইকোর্ট।

এসআইবি/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন